ফেরদৌসীর শাহনামা : কাব্যিক বিশ্লেষণ
ফেরদৌসীর শাহনামা : কাব্যিক বিশ্লেষণ
মোঃ মাহ্ফুজুল ইসলাম
1997 · DOI: 10.62328/sp.v40i3.500
0 Citations
Abstract
ফেরদৌসীর প্রকৃত নাম আবুল কাশেম হাসান ইবনে আলী। তিনি ৯২০ খ্রী: তুস নগরে জন্মগ্রহণ করেন। তিনি তুসের দিহকান বা জমিদার ছিলেন বলে বিলাসী জীবন যাপন করতেন। তাঁর প্রাথমিক জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে আবিদ হাসান ফরিদীর গ্রন্থ হতে এই তথ্য জানা যায় যে, তাঁ একটি মাত্র কন্যা ছিল। ইরানের বিশালাকার পৌরানিক ইতিহাস লেখার একমাত্র উদ্দেশ্য ছিল এই যে, তিনি সেখান থেকে অর্জিত অর্থ দিয়ে তাঁর কন্যার যৌতুক দিতে ইচ্ছা করেছিলেন।
